Web Analytics

সৌদি আরব ২০২৬ সালের হজ মৌসুমের (১৪৪৭ হিজরি) জন্য আজ রোববার থেকে ভিসা ইস্যু শুরু করেছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের আগমনের আগে সেবার প্রস্তুতি জোরদার করা এবং প্রক্রিয়াগুলো সহজ করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশি হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় সব সেবা ও চুক্তি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কার আবাসন সংক্রান্ত চুক্তিও শেষ হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন করেছেন, যার মধ্যে ৩০ হাজার সরাসরি নিজ নিজ দেশ থেকে প্যাকেজ বুক করেছেন।

আন্তর্জাতিক হাজিদের জন্য পবিত্র স্থানগুলোতে ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ করা হয়েছে এবং ৭৩টি হজ অফিস প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে। বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি হাজিদের সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত টিকাকেন্দ্রে টিকা নিয়ে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। সৌদি নির্দেশনা অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ফিটনেস সনদসহ ভিসার আবেদন করতে হবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কেউ হজে অংশ নিতে পারবেন না।

চাঁদ দেখা অনুযায়ী, পবিত্র হজ আগামী ২৬ মে হতে পারে এবং হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে।

08 Feb 26 1NOJOR.COM

২০২৬ সালের হজ ভিসা ইস্যু শুরু, হাজিদের সেবা প্রস্তুতি ও প্রক্রিয়া সহজীকরণে উদ্যোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।