Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আ. জব্বারকে হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার আবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়েছিলেন।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুমন মিয়া আবেদনে বলেন, আগরওয়ালাকে ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তিনি মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তাঁকে পুনরায় জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। এর আগে একই মামলায় গত ২১ অক্টোবর আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুরে উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। তিনি ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে ২০২৫ সালের ২৭ মার্চ তিনি মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম এবং ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত আসামির কথা উল্লেখ করা হয়। আগরওয়ালা এজাহারের ৩১ নম্বর আসামি।

26 Oct 26 1NOJOR.COM

ঢাকার আদালত দিলীপ কুমার আগরওয়ালার আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।