Web Analytics

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় বলেন, জুলাই জাতীয় সনদের অধীনে গঠিত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ না নেওয়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, গণভোটে বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও বিএনপির এই অবস্থান জনগণের মধ্যে প্রশ্ন তুলেছে—তারা কি জুলাই সনদ ও গণআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল কিনা।

মাসুদ সাঈদী আশা প্রকাশ করেন, বিএনপি শিগগিরই শপথ নিয়ে ২০২৫ সালের জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং ২০২৬ সালের গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার কার্যক্রম শুরু করবে। তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে, তাই সরকারের দায়িত্ব এটি বাস্তবায়ন করা। পাশাপাশি তিনি বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিভাজন দূর করে সকল সংসদ সদস্যকে ঐক্যবদ্ধভাবে ইনসাফ ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

16 Mar 26 1NOJOR.COM

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় বিএনপিকে সমালোচনা করলেন মাসুদ সাঈদী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।