Web Analytics

হিজবুল্লাহ দাবি করেছে, তারা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তিনটি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি জানায়, নাবাতিয়েহ শহরের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ের উত্তর দিক দিয়ে ইসরাইলি সাঁজোয়া ও পদাতিক ইউনিট অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। গোষ্ঠীটির দাবি, ট্যাংকগুলো পুড়ে ধ্বংস হয়ে গেছে এবং ওই এলাকায় এখনো সংঘর্ষ চলছে।

প্রতিবেদনে বলা হয়, গত মার্চে মার্কিন-ইসরাইল অভিযানে ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালালে লেবাননও মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর ইসরাইল লেবাননজুড়ে ব্যাপক হামলা ও দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে। দেশটির দক্ষিণাঞ্চল দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি ইসরাইলের সীমান্তবর্তী এলাকা।

সীমান্ত এলাকায় সংঘর্ষ অব্যাহত থাকায় পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে।

19 Jun 26 1NOJOR.COM

নাবাতিয়েহর কাছে তিনটি ইসরাইলি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।