Web Analytics

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘোষিত ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্য প্যানেলে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন ও নাসের হুসেইনের নাম নেই। ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকারকে ঘিরে তৈরি বিতর্কের সঙ্গে তাঁদের বাদ পড়ার সম্পর্ক আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পিসিবি তাঁদের বাদ দেওয়ার কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি।

গত আগস্টে ইংল্যান্ড-পাকিস্তান লর্ডস টেস্ট চলাকালে স্কাই স্পোর্টসে ইমরানের দুই ছেলে কাসিম ও সুলাইমান খানের সাক্ষাৎকার প্রচারিত হয়। সাক্ষাৎকারটি নিয়েছিলেন আথারটন। কারাবন্দী বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানান তাঁরা। বিষয়টি ভালোভাবে নেয়নি পিসিবি এবং স্কাই স্পোর্টসের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল সংস্থাটি। পরে হুসেইনের সঙ্গে একটি পডকাস্টে সাক্ষাৎকার নেওয়ার সিদ্ধান্তের পক্ষে কথা বলেন আথারটন এবং ইমরানের প্রতি আচরণের সমালোচনা করেন।

ইমরানের উন্নত চিকিৎসা ও মানবিক আচরণের দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেওয়া সাবেক অধিনায়কদের মধ্যেও ছিলেন আথারটন ও হুসেইন। পিসিবির ছয় সদস্যের প্যানেলে আছেন ওয়াকার ইউনিস, আমির সোহেল, বাজিদ খান, উরুজ মুমতাজ, রোশান আবেসিংহে ও মার্ক বুচার। উপস্থাপনায় থাকবেন জয়নব আব্বাস। ফাইনাল ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে।

19 Oct 26 1NOJOR.COM

পিসিবির ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্য প্যানেলে নেই আথারটন ও হুসেইন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।