Web Analytics

দ্রুত সম্প্রসারিত রাজধানীতে নাগরিক নিরাপত্তা ও পুলিশি সেবা আরও কার্যকর করতে চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, প্রস্তাবিত রায়েরবাজার থানার প্রস্তাব বর্তমানে মন্ত্রণালয়ে রয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নবনির্মিত খিলক্ষেত পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ডিএমপি জানায়, বিদ্যমান থানাগুলোর ওপর চাপ কমিয়ে দ্রুত সেবা পৌঁছে দিতে নতুন থানা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনায় রয়েছে মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকার অংশ নিয়ে একটি নতুন থানা, ভাটারা, বাড্ডা ও খিলক্ষেত এলাকার অংশ নিয়ে ‘বসুন্ধরা থানা’ এবং খিলগাঁও এলাকায় আরও একটি নতুন থানা স্থাপন। রাজধানীর জনসংখ্যা, আবাসন প্রকল্প ও বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধির কারণে নতুন প্রশাসনিক কাঠামো জরুরি হয়ে উঠেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্প ও আশপাশের এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় এলে সেখানে চারটি নতুন থানা ও ছয়টি ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।

08 May 26 1NOJOR.COM

ঢাকায় আইনশৃঙ্খলা জোরদারে ডিএমপির চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।