Web Analytics

টাঙ্গাইলের ধনবাড়ীতে কুকুর জবাই ও গোশত বিক্রির অভিযোগে আসিফ (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ধনবাড়ী পৌর শহরের কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে এক গোশত বিক্রেতার পরিত্যক্ত চৌকির নিচ থেকে জবাইকৃত কুকুরের মাথা ও বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ নূরজাহান আক্তার সাথী ও সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ আসিফকে শনাক্ত করে সোমবার (২৯ মার্চ) গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কুকুর জবাই ও গোশত বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। একই দিনে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও এক আসামিকেও আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

01 Apr 26 1NOJOR.COM

সিসিটিভিতে শনাক্ত হয়ে টাঙ্গাইলে কুকুরের গোশত বিক্রির অভিযোগে কিশোর গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।