হেফাজতে ইসলাম ঢাকা জেলা উত্তর শনিবার সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। সংগঠনটি শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, আলেমদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ১৩ দফা বাস্তবায়নের দাবি জানায়।
সমাবেশে হেফাজতের ঢাকা জেলা উত্তরের সভাপতি হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শাপলা গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তিনি একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন ও বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে আলী আকবর কাসেমীর নেতৃত্বে একটি বিশাল মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শাপলার খুনিদের বিচারের দাবিতে স্লোগান দেয়।
শাপলা হত্যার বিচারের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।