Web Analytics

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামির কাছে বিস্কেইন বে উপসাগরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। মায়ামি-ডেড শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকালে বিল ব্যাগস স্টেট পার্কের কাছে রবিনসন আর৪৪-২ মডেলের হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।

পানিতে থাকা নৌযানের ভিডিও ধারণের কাজে হেলিকপ্টারটি উড়ছিল। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তিন আরোহীকে উদ্ধার করে। তাদের মধ্যে একজনকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন উদ্ধারকর্মীরা। অন্য দুজনকে গুরুতর হলেও স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি এবং এ ঘটনায় তদন্ত চলছে। সাম্প্রতিক ভারি বৃষ্টিপাত দুর্ঘটনার কারণ কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের কাছে একটি লিয়ারজেট বিমান বিধ্বস্ত হয়ে নয়জন নিহত হন। ওই দুর্ঘটনাটিও যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড তদন্ত করছে।

05 Nov 26 1NOJOR.COM

মায়ামির কাছে হেলিকপ্টার বিধ্বস্তে একজন নিহত, গুরুতর আহত দুজন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।