বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার রাতে ঢাকার একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং সার্বিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন দ্বিপাক্ষিক ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয়।
শনিবার এনসিপির এক বিবৃতিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ফিদান শেখ হাসিনা সরকারের পতনে ভূমিকা রাখা জুলাই বিপ্লবের জন্য এনসিপি নেতৃত্বকে অভিনন্দন জানান। এনসিপি প্রতিনিধিদল রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের অবিচল কূটনৈতিক সমর্থন ও অব্যাহত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা বাংলাদেশ ও তুরস্কের যুবকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শক্তিশালী বিনিময় কর্মসূচি তৈরির গুরুত্বের ওপরও জোর দেন।
এনসিপি প্রতিনিধি দলে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন এমপি, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ এমপি, আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম সদস্য সচিব হোমাইরা নূর ও রাফে সালমান রিফাত।
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকে প্রতিরক্ষা ও বাণিজ্য আলোচনা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।