Web Analytics

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, সংসদ সদস্যরা স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে নিজেদের ধর্মীয় রীতি অনুসরণ করতে পারবেন। বৃহস্পতিবার সংসদের অধিবেশনে তিনি এই সিদ্ধান্ত দেন। এর আগে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বলে আপত্তি জানান।

স্পিকার বলেন, সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ অনুযায়ী সদস্যদের প্রবেশ, প্রস্থান বা আসন গ্রহণের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা আছে। তবে অষ্টম সংসদে বিধিটি সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়। স্থায়ী কমিটির প্রতিবেদন বিবেচনা করে সংসদে এই সংশোধনী গৃহীত হয়।

তিনি আরও বলেন, যেহেতু বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে, তাই সংসদ সদস্যরা এখন নিজেদের ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান প্রদর্শন করতে পারবেন।

18 Jun 26 1NOJOR.COM

সংসদে ধর্মীয় রীতি মেনে সম্মান প্রদর্শনের সুযোগ দিলেন স্পিকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।