Web Analytics

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলা এবং ইরানের পাল্টা জবাবের পর শনিবার বিশ্বের শীর্ষ কয়েকটি তেল ও বাণিজ্য কোম্পানি হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সাময়িকভাবে বন্ধ করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। রয়টার্সকে এক বাণিজ্য কোম্পানির শীর্ষ নির্বাহী জানান, নিরাপত্তা ঝুঁকি ও আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে তাদের জাহাজগুলো কয়েক দিন আটকে থাকবে।

আরব উপদ্বীপ ও ইরানের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পরিবহন করা হয়। ফলে সরবরাহ স্থগিতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে দীর্ঘস্থায়ী কোনো বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলে চাপ সৃষ্টি হতে পারে।

28 Feb 26 1NOJOR.COM

ইসরাইল–যুক্তরাষ্ট্রের হামলার পর হরমুজ প্রণালীতে তেল পরিবহন বন্ধ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।