Web Analytics

লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল তার চাচাতো ভাই ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের দাবি করেছেন। মঙ্গলবার বিকেলে কালীগঞ্জের তুষভান্ডার আর এম এম পি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

বাবুল বলেন, ধানের শীষে ভোট না দিয়ে বিএনপির নাম নেওয়া ব্যক্তিদের বরদাশত করা হবে না। ছয় মাস কোনো দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। জেলা নেতৃত্বকে দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে বহিষ্কারের আহ্বান জানান তিনি। জাহাঙ্গীরের বিরুদ্ধে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর পক্ষে কাজ, অন্য দলের নেতাদের সঙ্গে সম্পর্ক এবং ব্যানার-পোস্টার থেকে ছবি বাদ দেওয়ার অভিযোগও তোলেন বাবুল।

জাহাঙ্গীর অভিযোগগুলো প্রত্যাখ্যান করে বলেন, কালীগঞ্জে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে এবং প্রকৃত নেতাকর্মীরা অবহেলিত। তিনি বাবুলকে জাতীয় পার্টির প্রোডাক্ট এবং নিজেকে বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে উল্লেখ করেন। দুই চাচাতো ভাইয়ের পাল্টাপাল্টি বক্তব্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।

02 Sep 26 1NOJOR.COM

কালীগঞ্জে জাহাঙ্গীরকে বহিষ্কারের দাবি বাবুলের, পাল্টা অভিযোগে উত্তেজনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।