বিরোধী দলের তীব্র আপত্তির মধ্যেই রোববার সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল-২০২৬ পাস হয়েছে। সংশোধিত আইনে সম্পত্তি দান করার পর দাতা জীবিত থাকা পর্যন্ত সেই সম্পত্তি ভোগ করতে পারবেন। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ১৮৮২ সালের দ্য ট্রান্সফার অব প্রোপার্টি আইন সংশোধনের বিলটি সংসদে পাসের জন্য উত্থাপন করেন।
বিরোধী দল বিলটিকে কোরআন-সুন্নাহবিরোধী বলে উল্লেখ করে এর তীব্র বিরোধিতা করে। আইনটি পাসের একপর্যায়ে বিরোধী দলের সদস্যরা কিছুক্ষণের জন্য সংসদ কক্ষ ত্যাগ করেন। জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনীর প্রস্তাবগুলো নিষ্পত্তির পর বিলটি পাস হয়।
আইন অনুযায়ী, পিতা-মাতা বা পিতামহ-মাতামহ সন্তান কিংবা নাতি-নাতনিকে সম্পত্তি দান করলেও জীবিত থাকা পর্যন্ত তা ভোগ করতে পারবেন। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দানের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে। দাতার জীবদ্দশায় গ্রহীতার মৃত্যু হলে দাতার ভোগাধিকার বহাল থাকবে এবং সম্পত্তি আইন অনুযায়ী গ্রহীতার ওয়ারিশদের কাছে স্থানান্তরিত হবে।
দান করা সম্পত্তি দাতার আজীবন ভোগাধিকারের বিধান রেখে বিল পাস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।