Web Analytics

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রায় ১০০ চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বৃহস্পতিবার দুর্যোগকবলিত তিব্বতের গিয়েরং টাউনশিপ পরিদর্শন করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। নেপাল-চীন সীমান্তের দুই পাশেই বন্যা ও ভূমিধসের পর নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, নেপালের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে নিখোঁজদের খোঁজ ও উদ্ধারকাজে সহযোগিতা করছে চীন। নেপালের প্রয়োজন অনুযায়ী জরুরি সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। সিসিটিভির তথ্য অনুযায়ী, তিব্বতের গিয়েরং কাউন্টিতে নিখোঁজের সংখ্যা ৫৫৮ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৮২৬ জন নিখোঁজ এবং ২৮৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। বুধবার গুরুত্বপূর্ণ স্থলবন্দরে ভূমিধসের পর চীনা কর্তৃপক্ষ তিনজনের মৃত্যু নিশ্চিত করে। গিয়েরং বন্দরের কাছে ৩০০ জনের বেশি গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরানো হয়েছে এবং বেইজিং লেভেল-১ জরুরি প্রতিক্রিয়া চালু করেছে।

28 Aug 26 1NOJOR.COM

নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধসের পর ১,৩০০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।