Web Analytics

চাকরি থেকে পলায়ন এবং অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ ছয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের হওয়া বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়েছে।

বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস এবং সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মো. আসাদুজ্জামান ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে যোগ দেন। ওই বছরের ১৭ থেকে ২১ সেপ্টেম্বর ছুটি ভোগের জন্য তিনি সারদা ত্যাগ করেন। ছুটি শেষে কর্মস্থলে যোগ না দিয়ে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনুপস্থিত থাকেন। প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অনেকটাই আত্মগোপনে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানা ও ট্রাইব্যুনালে মামলা রয়েছে।

22 Sep 26 1NOJOR.COM

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া অনুপস্থিতিতে ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।