Web Analytics

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে বুধবার দুপুরে শ্রেণিকক্ষে রহস্যজনক বিষক্রিয়া বা বিষাক্ত গ্যাসের প্রভাবে অন্তত ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি ঘটে বিদ্যালয়ের বালিকা শাখায় ক্লাস চলাকালে। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সবাই বর্তমানে শঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী একটি ছোট কৌটা নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে, যা কিছুক্ষণ পর মেঝেতে পড়ে ভেঙে যায়। এরপর তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে একে একে শিক্ষার্থীরা মাথাব্যথা, শ্বাসকষ্ট, দুর্বলতা, বমি ও খিঁচুনির মতো উপসর্গে আক্রান্ত হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, কোনো ঝাঁঝালো বা বিষাক্ত গ্যাসজাতীয় উপাদানের প্রভাবে এ ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ঘটনার পর স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও ফায়ার সার্ভিস যৌথভাবে তদন্ত শুরু করেছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা ও তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।

14 May 26 1NOJOR.COM

ঈশ্বরদীতে বিষাক্ত গ্যাসে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।