Web Analytics

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচ স্মরণীয় করতে বিশেষ জার্সির প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ৬ অক্টোবর বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষবার খেলবেন আর্জেন্টাইন মহাতারকা। ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে মেসি নিজেই এই স্মারক জার্সির ইঙ্গিত দিয়েছেন।

ভিডিওতে আর্জেন্টিনার জাতীয় দলের ১০ নম্বর জার্সি সরিয়ে নতুন পোশাকটি হ্যাঙ্গারে ঝুলিয়ে দিতে দেখা যায় মেসিকে। ক্যাপশনে তিনি এটিকে আজীবনের স্মারক জার্সি এবং শেষ লড়াইয়ের জন্য স্মারক পোশাক হিসেবে উল্লেখ করেন। নতুন জার্সির পেছনে মোটা আকাশি-নীল অংশের মাঝখান দিয়ে সাদা স্ট্রাইপ নেমে গেছে। খেলোয়াড়দের নাম ও নম্বর সোনালি রঙে লেখা হবে এবং এতে ‘সান অব মে’র ছায়াও ফুটিয়ে তোলা হয়েছে।

বিশেষ জার্সিটি শুধু মেসি পরবেন, নাকি পুরো দল ব্যবহার করবে, তা এখনো স্পষ্ট নয়। ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার এবং ৩ অক্টোবর ঘরের মাঠে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, ২০২২ বিশ্বকাপজয়ী দলের সব সদস্য ও তাঁদের পরিবারকে মেসির বিদায়ী ম্যাচে আমন্ত্রণ জানানো হবে।

23 Sep 26 1NOJOR.COM

বেনিনের বিপক্ষে মেসির শেষ জাতীয় দলের ম্যাচ ঘিরে বিশেষ জার্সির প্রস্তুতি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।