Web Analytics

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় র‌্যাব-১৪ এর একটি দল গভীর রাতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাত প্রায় ১টা ১০ মিনিটে জারিয়া ইউনিয়নের মানুষউড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন অস্ত্র ব্যবসায়ী সেখানে অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালিয়ে যায় এবং তাদের সঙ্গে থাকা একটি লাল রঙের বাজারের ব্যাগ ঘটনাস্থলে ফেলে যায়। পরে ব্যাগটি উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল পাওয়া যায়। অস্ত্রটি জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।

19 Jun 26 1NOJOR.COM

পূর্বধলায় র‌্যাব-১৪ এর অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার, অভিযুক্তরা পলাতক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।