Web Analytics

রাজধানীর কলাবাগান এলাকায় আট বছরের এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে রুবেল হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটে নর্থ সার্কুলার রোডের একটি বাড়িতে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়।

কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে ঘটনার দিনই মামলা করা হয়েছে। রুবেল স্ত্রী-সন্তানহীন এবং ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করেন। ফাঁকা বাড়ি পেয়ে তিনি প্রতিবেশীর শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে ঘরে ডেকে নেন। আশপাশের লোকজন বিষয়টি বুঝে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ভুক্তভোগী ও অভিযুক্ত দুজনকেই থানায় নিয়ে যায়।

তদন্ত কর্মকর্তা এসআই দুলাল হক জানান, রুবেল অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

24 May 26 1NOJOR.COM

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ঢাকায় বৃদ্ধ গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।