Web Analytics

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান ব্যবসায়িক সংশ্লিষ্টতা থেকে সরে এসে গভর্নরের দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ব্যাংকের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে নতুন গভর্নরের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, গভর্নরের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি করা। বৈঠকে উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতির বিষয় গুরুত্ব পায়। প্রাইস স্ট্যাবল রেখে কীভাবে সুদের হার শিথিল করা যায়, সে বিষয়েও আলোচনা হয়। বন্ধ কারখানা পুনরায় চালু ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

আরিফ হোসেন জানান, গভর্নর বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় রেখে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। দফতরগুলোর অ-সমন্বয়ের কারণে সরকার যেন কোনো চ্যালেঞ্জে না পড়ে, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

27 Feb 26 1NOJOR.COM

নতুন গভর্নর কর্মসংস্থান, মূল্যস্ফীতি ও সমন্বয়ে গুরুত্ব দিচ্ছেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।