চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে মরানদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার, ২৮ আগস্ট দুপুরে জুমার নামাজের সময় এ দুর্ঘটনা ঘটে। শিশুরা একসঙ্গে নদীতে গোসল করতে নেমেছিল।
নিহতরা হলো মাসুদ রানার মেয়ে সুমাইয়া (৯) ও আবিদা (৭), নেজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯), এবং শরীফুল ইসলামের মেয়ে শরীফা (৮)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এক শিশুকে পানিতে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারে অন্য শিশুরা এগিয়ে যায়।
এরপর একে একে পাঁচ শিশুই পানিতে ডুবে যায় বলে স্থানীয়দের বরাতে জানা গেছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে এবং সেখানে পৌঁছানোর পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।