Web Analytics

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলা উদ্দিন শিকদারকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বুধবার নির্বাচনি অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এই নোটিশ জারি করেন। বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার পক্ষে তার চিফ এজেন্ট মো. আলমগীর হোছাইন লিখিত অভিযোগ দাখিল করলে এই পদক্ষেপ নেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, আলা উদ্দিন শিকদার নির্বাচনি প্রচারে বিধি-বহির্ভূতভাবে পিভিসিতে প্রিন্ট করা ব্যানার ব্যবহার, ২০টিরও বেশি ডিজিটাল বিলবোর্ড স্থাপন এবং একসাথে ১২টি মাইক ব্যবহারের মাধ্যমে আচরণবিধির ৭(খ) ও ১৭(১) ধারার লঙ্ঘন করেছেন। তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বা নির্বাচন কমিশনে সুপারিশ পাঠানো হবে না।

সন্দ্বীপ থানার ওসিকে নোটিশ পৌঁছে দেওয়া ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন সচিবালয়, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

29 Jan 26 1NOJOR.COM

সন্দ্বীপে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।