Web Analytics

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে সম্ভাব্য শান্তি চুক্তি আলোচনায় অংশ নিতে ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকে অংশ নিতে দোহায় গেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গালিবাফ তেহরানের প্রধান আলোচক হিসেবে এই সফরে নেতৃত্ব দিচ্ছেন। এটি ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসানে চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অংশ।

ইরানের তাসনিম ও ফার্স সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতিনিধিদলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুলনাসের হেম্মাতিও রয়েছেন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, দোহায় অনুষ্ঠিত বৈঠকে শান্তি প্রচেষ্টার অগ্রগতি পর্যালোচনা করা হবে। রয়টার্স ও এএফপি সূত্র জানিয়েছে, আলোচনায় হরমুজ প্রণালির পরিস্থিতি ও ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি প্রধান আলোচ্য বিষয়।

এ সফরে বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড়ের বিষয়টিও আলোচনায় রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, সম্প্রতি কাতারের একটি প্রতিনিধি দল তেহরান সফর করে জব্দ সম্পদ নিয়ে আলোচনা করেছে, আর পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে।

26 May 26 1NOJOR.COM

হরমুজ ও ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দোহায় শান্তি আলোচনায় ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।