Web Analytics

সীমান্ত প্রদেশগুলোতে শত শত আফগান পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। তারা বেসামরিক মানুষ হত্যার অভিযোগ তুলে প্রতিবাদ জানান এবং সীমান্তে লড়াইরত আফগান সেনাদের প্রতি সমর্থন প্রকাশ করেন। পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজ ও খোস্তের গুরবুজ জেলায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা সেনাদের ফুলের মালা পরিয়ে দেন এবং তালেবান সরকারের পতাকা নাড়ান। জাতিসংঘ জানিয়েছে, এক সপ্তাহ ধরে চলা সংঘর্ষে কয়েক ডজন আফগান বেসামরিক নাগরিক নিহত ও কয়েক হাজার বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসংঘ মিশনের তথ্য অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি থেকে অন্তত ৪২ জন বেসামরিক নাগরিক নিহত ও ১০৪ জন আহত হয়েছে। পাকিস্তান বেসামরিক হতাহতের বিষয়ে মন্তব্য না করলেও দাবি করেছে, তারা ৪৩০ জনের বেশি আফগান সেনাকে হত্যা করেছে। আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তানের প্রায় ১৫০ সেনা নিহত হয়েছে। সংঘর্ষের কারণে প্রায় ৬৬ হাজার আফগান বাস্তুচ্যুত হয়েছে এবং মানবিক সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, জরুরি খাদ্যসহায়তা বন্ধ থাকায় প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশটির বিদ্যমান খাদ্যসংকটকে আরও তীব্র করেছে।

05 Mar 26 1NOJOR.COM

সীমান্ত সংঘর্ষে নিহতের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।