Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে। রোববার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে বক্তব্যে তিনি বলেন, শক্তিশালী ও ঐক্যবদ্ধ সেনাবাহিনী থাকলে বাংলাদেশকে কেউ পরাভূত করতে পারবে না।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়, এটি দেশের সম্পদ। পেশাদারিত্বে কোনো আপস না করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে চায় এবং পিলখানা হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা সেনাবাহিনীকে দুর্বল করার উদ্দেশ্যে ঘটানো হয়েছিল।

তিনি উল্লেখ করেন, সরকার এমন একটি সশস্ত্র বাহিনী চায় যা বহিঃশক্তির কাছে সম্মানিত হবে এবং দেশের জনগণের আস্থা অর্জন করবে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেমের অগ্নিশিখা যেন কখনো নিভে না যায়, সে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

12 Apr 26 1NOJOR.COM

জুলাই আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসা করে শক্তিশালী বাহিনীর অঙ্গীকার করলেন তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।