Web Analytics

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক ওবায়দুর রহমান মন্ডল বলেছেন, ১৯৭১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫২ বছরে দেশে আবাদি জমি ৩০ শতাংশ কমেছে। তবে এ সময়ে কৃষি উৎপাদন বেড়েছে। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের তিন দিনব্যাপী কর্মশালার শেষ দিনে তিনি জানান, ধানের উৎপাদন ৩.৮ গুণ, গমের ১৭.২৭ গুণ এবং ভুট্টার ২,২৬৬.৬৭ গুণ বেড়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আয়োজিত কর্মশালায় বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের সদস্যরা অংশ নেন। বিএআরসির নির্বাহী চেয়ারম্যানের রুটিন দায়িত্বে থাকা ড. মো. আবদুছ ছালাম বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী দেশে জমি ০.৩৬ শতাংশ হারে কমছে এবং প্রতিদিন ৩০৭ একর জমি শিল্পায়ন, নগরায়ণ, বসতবাড়ি ও রাস্তাঘাটে চলে যাচ্ছে। তিনি এটিকে খাদ্য উৎপাদনের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

দক্ষিণাঞ্চলে সূর্যমুখীর চাষ বাড়ানো এবং আগামী মৌসুমের আগে খুলনা ও বরিশালে তেলের কারখানা স্থাপনের কথা বলা হয়েছে। সরকার লবণাক্ত, পাহাড়ি ও নিচু জমির উপযোগী ফসলে গুরুত্ব দিচ্ছে। গুড এগ্রিকালচার প্র্যাকটিসের আলোকে ২০২৮ সালের মধ্যে পাঁচটি ফল ও ১০টি সবজি চাষে ৩ লাখ হেক্টর জমি আনার পরিকল্পনার কথাও জানান ড. আবদুছ ছালাম।

25 Sep 26 1NOJOR.COM

১৯৭১ থেকে আবাদি জমি ৩০ শতাংশ কমলেও দেশে কৃষি উৎপাদন বেড়েছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।