Web Analytics

সেন্টার ফর ইন্টারন্যাশনাল গভর্নেন্স ইনোভেশনের সিনিয়র ফেলো আইনার ট্যানগেন বলেছেন, ইরানের ওপর প্রভাব খাটিয়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে চীনের ভূমিকা নিয়ে অতিরিক্ত প্রত্যাশা করা ঠিক হবে না। আল জাজিরাকে বেইজিং থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীন ইরানকে নিয়ন্ত্রণ করে না এবং বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে ৩০টিরও বেশি ছোট সামরিক গোষ্ঠী স্বাধীনভাবে কাজ করছে। ফলে চীনের পক্ষে সরাসরি হস্তক্ষেপ করে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

রাশিয়া-ইউক্রেন সংঘাতের সঙ্গে তুলনা নাকচ করে ট্যানগেন বলেন, ডোনাল্ড ট্রাম্পের হঠকারী সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করেছে। এখন অনেকেই চীনের দিকে তাকিয়ে আছে, কিন্তু বিষয়টি এত সহজ নয়।

বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে হরমুজ প্রণালি বন্ধ হওয়ায় চীনও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ট্যানগেন স্বীকার করেন। তিনি বলেন, এই সংকট চীনের জন্যও অর্থনৈতিক চাপ তৈরি করেছে।

14 May 26 1NOJOR.COM

বিশ্লেষক বললেন, ইরানকে নিয়ন্ত্রণ বা হরমুজ প্রণালি খুলতে পারবে না চীন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।