Web Analytics

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের অগ্রগতি, জনশক্তি রপ্তানি, পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং রিয়াদে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’-তে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও সৌদি আরব ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ এবং সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে। তিনি সৌদি আরবে কর্মরত ৩২ লাখেরও বেশি প্রবাসীর অবদানকে বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং আরও জনশক্তি আমদানির অনুরোধ জানান। রাষ্ট্রদূত রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুর অগ্রগতি জানতে চাইলে উপদেষ্টা জানান, এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং বিশেষ টিম কাজ করছে, যদিও এনরোলমেন্টে উপস্থিতির হার কম।

তিনি আরও জানান, জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। নির্বাচনের কারণে তিনি ফেব্রুয়ারির ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’-তে অংশ নিতে না পারলেও প্রতিনিধি পাঠানোর আশ্বাস দেন।

15 Jan 26 1NOJOR.COM

রোহিঙ্গা পাসপোর্ট, জনশক্তি ও নির্বাচন প্রস্তুতি নিয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।