Web Analytics

দেশে শিল্পকারখানা স্থাপন ও ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় লাইসেন্স, ছাড়পত্র ও সনদ পাওয়ার প্রক্রিয়ায় বড় সংস্কার আনছে সরকার। এ বিষয়ে সাম্প্রতিক এক বৈঠকে বর্তমান ১৮২ থেকে ৩৫৫ দিনের প্রক্রিয়া কমিয়ে ১৪ থেকে ২০ দিনে নামিয়ে আনার চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। লক্ষ্য হলো দ্রুত শিল্পায়ন এবং আরও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা।

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে বাংলাবিজ প্ল্যাটফর্মের জরুরি কাজ দ্রুত বাস্তবায়ন করবে। সংশ্লিষ্ট সব সংস্থার এপিআই সংযুক্ত করে সমন্বিত সেবা ২০২৭ সালের ১ মার্চের মধ্যে চালুর লক্ষ্য রাখা হয়েছে। এক দিনের মধ্যে স্বয়ংক্রিয় নাম ছাড়পত্র ও কোম্পানি নিবন্ধনের নতুন প্ল্যাটফর্মের পাইলটিং শুরু হয়েছে; আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে বিনিয়োগকারীরা এ সেবা পাবেন।

আরজেএসসির সব সেবা স্বয়ংক্রিয় করা, ফায়ার সেফটি অনুমোদন ডিজিটাল করা এবং পরিবেশগত ছাড়পত্র সহজ করার উদ্যোগও নেওয়া হয়েছে। প্রস্তাবিত ইউনিক বিজনেস আইডি অনানুষ্ঠানিক ব্যবসাকে ট্র্যাকিং, কর ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনতে সহায়তা করবে। উদ্যোক্তাদের বারবার পরিদর্শনের ভোগান্তি কমাতে ফায়ার, পরিবেশ ও কারখানা কর্তৃপক্ষের যৌথ পরিদর্শন কাঠামোও চূড়ান্ত করার কাজ চলছে।

16 Nov 26 1NOJOR.COM

ব্যবসা শুরুর অনুমোদনের সময় ১৮২–৩৫৫ দিন থেকে ১৪–২০ দিনে নামানোর লক্ষ্য

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।