Web Analytics

ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাসসহ পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বহিষ্কারের ৫৮ দিন পর শুক্রবার রাতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। অন্য চার নেতা হলেন বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার এবং আহ্বায়ক কমিটির সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হান।

চলতি বছরের ১২ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছিল। কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই। এখন থেকে তারা দলীয় সব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।

10 Oct 26 1NOJOR.COM

বহিষ্কারের ৫৮ দিন পর ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতাকে পুনর্বহাল করল কেন্দ্রীয় ছাত্রদল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।