Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল চীনা দূতাবাসের আমন্ত্রণে সপ্তাহব্যাপী চীন সফরে রওনা হয়েছেন। শনিবার সন্ধ্যায় ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন। সফরের আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য প্রতিনিধি দলের সফল ও ফলপ্রসূ সফর এবং তাদের সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করেন।

প্রতিনিধিদলে রয়েছেন জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খানসহ বিভিন্ন সম্পাদক যারা বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি, গবেষণা, ক্রীড়া এবং মানবাধিকার বিষয়ক দায়িত্বে আছেন। সপ্তাহব্যাপী সফরে তারা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্রসংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

এছাড়া তারা দেশটির ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন বিভিন্ন স্থানও ঘুরে দেখবেন।

17 May 26 1NOJOR.COM

ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুর প্রতিনিধিদলের চীন সফর শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।