Web Analytics

২০২৬ সালের ১৬ জুলাই আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড, মরগান রজার্স দেন অ্যাসিস্ট। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখেও শেষ মুহূর্তে ব্যর্থ হয় ইংলিশরা।

৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজের নিখুঁত ফিনিশিংয়ে সমতায় ফেরে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লিওনেল মেসির ক্রসে হেড করে জয়সূচক গোল করেন বদলি খেলোয়াড় লাউতারো মার্টিনেজ। এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আগামী ১৯ জুলাই রাতে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন, আর ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্সের।

16 Jul 26 1NOJOR.COM

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ স্পেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।