Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও পরিচালনা নিয়ে চীনভিত্তিক ঝেজিয়াং উইমিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানি লিমিটেডের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ডিএসসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কারিগরি ধারণা, বিনিয়োগ মডেল এবং বাস্তবায়নের রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে একটি ব্রিফিং উপস্থাপন করা হয়। সম্ভাব্য বিনিয়োগ কাঠামো, কারিগরি বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও প্রতিমন্ত্রী ও উইমিং প্রতিনিধিদলের সদস্যরা মতবিনিময় করেন।

বৈঠকে উইমিংয়ের পরিবেশ সংরক্ষণ গ্রুপের চেয়ারম্যান চেং উলিয়াং, সভাপতির সহকারী উ জিয়ান এবং বিনিয়োগ বিভাগের ব্যবস্থাপক হুয়াং ওয়েইফেং উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

22 Sep 26 1NOJOR.COM

ডিএসসিসির ৪৫ মেগাওয়াট বর্জ্য-থেকে-বিদ্যুৎ প্রকল্পে উইমিংয়ের সঙ্গে বৈঠক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।