Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের কেউ চেইন অব কমান্ড ভাঙলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, বাহিনীর শৃঙ্খলা রক্ষায় কোনো আপস করা হবে না। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, পুলিশের সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়নে একটি কমিটি গঠন করা হয়েছে। পুলিশের কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা ও অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে তদন্ত ও অপারেশন কার্যক্রম রেকর্ডে রাখার জন্য সব পর্যায়ে বডিওর্ন ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।

পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্ত ও প্রসিকিউশন কার্যক্রমে মানবাধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

11 May 26 1NOJOR.COM

চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা, সাইবার ইউনিট ও বডিওর্ন ক্যামেরা ব্যবহারের ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।