Web Analytics

বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। হাইকমিশনারের সঙ্গে ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

জামায়াতের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি এবং বাংলাদেশ-ব্রুনাই পারস্পরিক সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ও উঠে আসে। বাংলাদেশের চলমান জ্বালানি সংকট নিরসনে ব্রুনাইর সম্ভাব্য ভূমিকা ও অবদান নিয়েও বিশেষভাবে আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যতে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়। বৈঠক শেষে ডা. শফিকুর রহমান হাইকমিশনারকে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে ঘুরে দেখান। উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার, মোবারক হোসাইন ও আলী আহমাদ মাবরুর।

27 Sep 26 1NOJOR.COM

বিরোধীদলীয় নেতার সঙ্গে রাজনীতি, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে ব্রুনাই দূতের আলোচনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।