Web Analytics

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দুপুরে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক সহনশীলতা বৃদ্ধি এবং বিভেদ সৃষ্টিকারী অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা সামাজিক ঐক্য ও শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এটি ছিল তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা, যা সরকারের সামাজিক স্থিতিশীলতা ও সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

21 Feb 26 1NOJOR.COM

তেজগাঁওয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি নিয়ে তারেক রহমানের সভাপতিত্বে সভা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।