Web Analytics

ঢাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। তাঁর এক ছাত্র অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলাটি করেছেন। বৃহস্পতিবার থানার ওসি সাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাটি ঘটে বুধবার, ১১ নভেম্বর সন্ধ্যায় ধানমন্ডির শুক্রাবাদ এলাকায়।

ওসি সাহেদুল ইসলাম বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে। ছিনতাইকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান। আসিফ নজরুল ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাওয়ার সময় চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে তাঁর ফোনটি ছিনিয়ে নেওয়া হয়।

যানজট ও গরমের কারণে গাড়ির জানালার কাচ নামানো ছিল। পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এক যুবক হঠাৎ ফোনটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আসিফ নজরুল গাড়ি থেকে নেমে ধাওয়া করেও তাকে ধরতে পারেননি। পরে ফেসবুকে তিনি সতর্ক করে বলেন, ছিনতাই হওয়া নম্বর ব্যবহার করে কেউ টাকা চাইতে, হুমকি দিতে বা সন্দেহজনক বার্তা পাঠাতে পারে। এমন বার্তায় সাড়া না দিতে এবং ফোন উদ্ধারে সহযোগিতা করতে তিনি অনুরোধ জানান।

12 Nov 26 1NOJOR.COM

আসিফ নজরুলের ফোন ছিনতাইয়ে মামলা, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।