বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবি জানিয়েছে হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। রোববার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ নেতারা বলেন, প্রস্তাবিত আইন কার্যকর হলে দেশের প্রায় ৯০ শতাংশ ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যাবে এবং প্রায় ৫০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে ৫,৯৪৬টি নিবন্ধিত ট্রাভেল এজেন্সির মধ্যে মাত্র এক হাজারটি আইএটিএ অনুমোদিত, বাকিরা অন্য এজেন্সির কাছ থেকে টিকিট সংগ্রহ করে। প্রস্তাবিত আইনে এ ধরনের লেনদেন নিষিদ্ধ করা হলে ব্যবসা ধ্বংস হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। এছাড়া একই ঠিকানায় ট্রাভেল ও রিক্রুটিং ব্যবসা পরিচালনা নিষিদ্ধের বিধানও তারা অযৌক্তিক বলে উল্লেখ করেন। হাব সরকারের প্রতি আইনটি পুনর্বিবেচনা ও সংশোধনের আহ্বান জানিয়েছে।
বাংলাদেশে ৯০ শতাংশ ট্রাভেল এজেন্সি বন্ধের আশঙ্কায় প্রস্তাবিত আইন প্রত্যাহারের দাবি হাবের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।