Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছেছে বলে উভয় পক্ষের পক্ষ থেকে ঘোষণা এসেছে। এ ঘোষণার পর ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘শত্রুদের’ আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্যমতে, বিবৃতিতে ইরানের সহনশীল জনগণ ও সাহসী সেনাদের প্রশংসা করা হয়েছে। এতে বলা হয়, সেনাবাহিনী শক্তি দিয়ে প্রমাণ করেছে যে অপমানিত আমেরিকান ও জায়নবাদী শত্রুদের পরাজয় স্বীকার করা ছাড়া উপায় নেই।

আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি সই হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং তিনি হরমুজ প্রণালি টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছেন, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধও তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদিও শান্তিচুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

আল জাজিরার তথ্যমতে, এই চুক্তি দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পরিবর্তন নির্দেশ করে।

15 Jun 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি, ইরানের সেনাবাহিনীর দাবি শত্রুরা আত্মসমর্পণে বাধ্য

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।