Web Analytics

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন ১৫ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির নির্বাচনে ৯৯ দশমিক ৯৩ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, তাঁর নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া ও মিত্র দলগুলো নিরঙ্কুশ জয় অর্জন করেছে। প্রতিটি আসনে কেবল একজন অনুমোদিত প্রার্থী থাকায় ভোটারদের সামনে প্রার্থীকে গ্রহণ বা প্রত্যাখ্যান করার সুযোগই ছিল।

সরকারি প্রার্থীদের বিরুদ্ধে ০ দশমিক ০৭ শতাংশ ‘না’ ভোট বিশেষ আলোচনার জন্ম দিয়েছে, যা বিরল অসন্তোষের প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, নির্বাচনে কোনো বিরোধী প্রার্থী ছিল না। ১৯৫৭ সালের পর এই প্রথম রাষ্ট্রীয় গণমাধ্যম নির্বাচনে ‘না’ ভোটের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছে। নির্বাচনে শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী ও সামরিক প্রতিনিধিসহ মোট ৬৮৭ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

২০১১ সালে পিতা কিম জং-ইলের মৃত্যুর পর কিম জং-উন ক্ষমতায় আসেন এবং ২০১৯ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে তাঁর ক্ষমতা আরও সুসংহত হয়। বর্তমানে তিনি সামরিক ও সরকারি সব প্রতিষ্ঠানের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছেন।

20 Mar 26 1NOJOR.COM

উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোটে জয়ী কিম জং-উন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।