Web Analytics

প্রখ্যাত আলেম ও ওয়ায়েজ ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, শুধুমাত্র পূর্বের স্বামীর জন্য নারীকে পুনরায় হালাল করার উদ্দেশ্যে সাজানো ‘হিল্লা বিয়ে’ কবিরা গুনাহ এবং শরীয়তের অপব্যবহার। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ধরনের বিয়ে থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সুনানে ইবনে মাজাহ থেকে একটি হাদিস উল্লেখ করেন, যেখানে হিল্লা বিয়ের সঙ্গে জড়িত উভয় পক্ষের ওপর আল্লাহর অভিশাপের কথা বলা হয়েছে।

আজহারী বলেন, শরীয়তের প্রতিটি বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, যা মানবকল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রণীত। তাই শরীয়তের বিধানকে অপব্যবহার বা কৌশলে অতিক্রম করা কোনো প্রাকটিসিং মুসলিমের কাজ হতে পারে না। তিনি স্পষ্ট করেন, স্বাভাবিক বিয়েতে কোনো বাধা নেই, তবে হালাল করার উদ্দেশ্যে সাজানো বা পাতানো বিয়ে নিষিদ্ধ।

তিনি আরও ব্যাখ্যা করেন, তিন তালাকের পর কোনো নারী যদি স্বাভাবিকভাবে অন্যত্র বিয়ে করেন এবং সেই বিয়ে স্বাভাবিক কারণে বিচ্ছেদে শেষ হয়, তাহলে ইদ্দত শেষে পূর্বের স্বামীর সঙ্গে পুনরায় বিয়েতে কোনো বাধা নেই।

12 Jun 26 1NOJOR.COM

আজহারীর মতে হিল্লা বিয়ে কবিরা গুনাহ ও শরীয়তের অপব্যবহার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।