Web Analytics

পার্বত্য চট্টগ্রামের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে অঞ্চলটিকে অশান্ত করার একটি ‘গভীর ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শুক্রবার যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সাম্প্রতিক উত্তেজনা, সংঘাত ও অস্থিরতা নিয়ে উদ্বেগ জানান।

নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এখানকার মানুষের জানমাল, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্বগুলোর একটি। সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার আহ্বান জানিয়ে তারা বিচ্ছিন্ন ঘটনা বা উসকানিকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিভাজন ও সংঘাত এড়াতে সতর্ক থাকার কথা বলেন।

জমিয়ত গুজব, উসকানিমূলক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা ঠেকাতে কার্যকর পদক্ষেপ চেয়েছে। সরকারকে সার্বিক নিরাপত্তা জোরদার, সাম্প্রতিক ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিরীহ ব্যক্তি বা জনগোষ্ঠী যাতে হয়রানি ও অন্যায়ের শিকার না হয়, তা নিশ্চিতের দাবি জানানো হয়।

24 Oct 26 1NOJOR.COM

পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা জোরদার ও নিরপেক্ষ তদন্তের দাবি জমিয়তের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।