Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে এমন খাতগুলোর জন্য খাতভিত্তিক কোর্স ও পাঠ্যক্রম চালুর কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার বাজেট অধিবেশনে তিনি বলেন, বাজারভিত্তিক প্রশিক্ষণ, কারিকুলাম উন্নয়ন, সার্টিফিকেশন, অ্যাক্রেডিটেশন ও মান নিয়ন্ত্রণ জোরদার করা হচ্ছে। প্রবাসী কর্মীদের উৎসাহিত রাখতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ২.৫ শতাংশ প্রণোদনা অব্যাহত থাকবে।

তিনি জানান, নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরের মাসেই মাসিক রেমিট্যান্স ৩.৭৫ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এটি প্রবাসী বাংলাদেশিদের সরকারের প্রতি আস্থার প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন। সরকার খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন, জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু এবং শ্রমিকদের আইনি সুরক্ষা জোরদারে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ কার্যকর করেছে।

প্রবাসীদের কল্যাণে বিশেষ প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা কল্যাণ, বীমা, ব্যাংকিং ও জরুরি সহায়তার সঙ্গে যুক্ত থাকবে। পাশাপাশি রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া ও নর্থ মেসিডোনিয়ার সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণে চুক্তির উদ্যোগ এবং মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার পুনরায় খোলার প্রক্রিয়া শুরু হয়েছে।

12 Jun 26 1NOJOR.COM

বিদেশি কর্মসংস্থান ও রেমিট্যান্স বাড়াতে খাতভিত্তিক প্রশিক্ষণ ও প্রণোদনা চালু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।