Web Analytics

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির দক্ষিণ সীমান্তকে ‘অভেদ্য দুর্গে’ পরিণত করার নির্দেশ দিয়েছেন এবং সামনের সারির সেনা ইউনিটগুলোকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, রোববার অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সামরিক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। কেসিএনের প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম পূর্ণ সামরিক পোশাকে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। তিনি যুদ্ধ প্রতিরোধে বড় ধরনের পরিবর্তনের কথা বলেন এবং কমান্ডারদের ‘প্রধান শত্রু’ সম্পর্কে আরও কঠোর অবস্থান নিতে নির্দেশ দেন, যা বিশ্লেষকদের মতে দক্ষিণ কোরিয়াকে ইঙ্গিত করে।

কেসিএনের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ প্রতিরোধকে কার্যকর করতে সামনের সারির ইউনিট ও গুরুত্বপূর্ণ বাহিনীকে সামরিক ও প্রযুক্তিগতভাবে শক্তিশালী করার পরিকল্পনা উপস্থাপন করেন কিম। তিনি এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন এবং দক্ষিণ সীমান্তকে ‘অভেদ্য দুর্গে’ রূপান্তরের ঘোষণা দেন।

কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিন বলেন, কিমের এই নির্দেশনায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া সামরিক শিক্ষার প্রতিফলন রয়েছে এবং এতে ড্রোন, ইলেকট্রনিক ও বহুমাত্রিক যুদ্ধক্ষেত্রের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

18 May 26 1NOJOR.COM

দক্ষিণ সীমান্তকে অভেদ্য দুর্গে রূপান্তরের নির্দেশ দিলেন কিম জং উন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।