জ্বালানি সংকট মোকাবিলায় শিল্প মালিকদের সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।
পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার কথাও বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং বিভিন্ন অর্থনৈতিক খাতের সঙ্গে যুক্ত মানুষ যেন সমানভাবে উপকৃত হন, সে বিষয়টিও গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপতি জানান, অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে সরকার ব্যবসা ও শিল্পবান্ধব নীতি গ্রহণ করেছে। বিনিয়োগ বাড়াতে ব্যাংকঋণের সুদের হার কমানো ও অর্থায়নের সুযোগ সহজ করার প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন। নিটওয়্যার শিল্পের বৈদেশিক মুদ্রা অর্জনের অবদানের জন্য উদ্যোক্তা ও রপ্তানিকারকদের ধন্যবাদ জানান তিনি।
জ্বালানি সংকট মোকাবিলায় শিল্প মালিকদের সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানিতে যাওয়ার আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।