কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ড. মো. ওসমান ফারুকের পদত্যাগে শূন্য হওয়া আসনটিতে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তির জন্য ১৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১৭ নভেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। স্পিকার পদত্যাগপত্র গ্রহণ করে পরে সংসদ অধিবেশনে বিষয়টি জানান। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে।
ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন ১০ জানুয়ারি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।