Web Analytics

আন্তর্জাতিক বাজারে জাহাজের ক্রয়াদেশ পেতে সক্ষমতা বাড়াতে জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ খাতের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের আইন, বিধি ও নীতিমালা পর্যালোচনাবিষয়ক কমিটির সভায় বাণিজ্য ও শিল্প উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু।

সভায় মিন্টু বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি বা টিএসডিএফ দ্রুত স্থাপনের নির্দেশ দেন। তিনি বলেন, এ সুবিধা না থাকায় ইউরোপীয় জাহাজসংশ্লিষ্ট পক্ষগুলো বাংলাদেশে কাজ করতে দ্বিধা করছে এবং বিকল্প গন্তব্য বেছে নিচ্ছে। জাহাজের বর্জ্য ব্যবস্থাপনা, ইয়ার্ড আধুনিকায়ন, পরিবেশগত মান পরিপালন ও অনুমোদনের দীর্ঘসূত্রতা দূর করার বিষয়েও আলোচনা হয়।

ছাড়পত্র পেতে ৪৫ থেকে ৬০ দিনের বিলম্ব এড়াতে চট্টগ্রাম থেকেই ফাইল অনুমোদনের ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের ওয়ার্কিং গ্রুপ কাজ শুরু করেছে এবং হংকং কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রিন ইয়ার্ডের নির্দেশিকা ও পরিবেশ ছাড়পত্র বিকেন্দ্রীকরণ নিয়ে কাজ চলছে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পরিবেশগত মান বজায় রেখেই অপ্রয়োজনীয় জটিলতা কমানো হবে।

06 Oct 26 1NOJOR.COM

জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণে নিয়ম সহজ ও টিএসডিএফ দ্রুত স্থাপনের উদ্যোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।