Web Analytics

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতি, অনিয়ম ও রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগ তদন্তে কমিশন একজন অনুসন্ধানকারী কর্মকর্তা এবং একজন তদারকি কর্মকর্তা নিয়োগ দিয়েছে। সোমবার দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ এ তথ্য জানান।

দুদকের প্রধান কার্যালয় থেকে ৩ সেপ্টেম্বর জারি করা চিঠিতে অভিযোগটি বিধি মোতাবেক অনুসন্ধান করে সুনির্দিষ্ট মতামতসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দুদকের উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ডিএনসিসিতে ওয়াকিটকি ক্রয়সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানের জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে অনুসন্ধানকারী কর্মকর্তা এবং পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১)-কে তদারকি কর্মকর্তা করা হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে এবং মতামত বা সুপারিশের পক্ষে প্রয়োজনীয় রেকর্ডপত্র চিহ্নিত ও সংযুক্ত করতে বলা হয়েছে। দুদক জানায়, অভিযোগটি নিয়ে ২০২৫ সালের ২১ ডিসেম্বর স্মারক জারি হয়েছিল এবং ২০২৬ সালের ৮ জানুয়ারি এনফোর্সমেন্ট রিকুইজিশনসংক্রান্ত নথি প্রস্তুত করা হয়।

08 Sep 26 1NOJOR.COM

ডিএনসিসির ওয়াকিটকি কেনায় দুর্নীতির অভিযোগে দুদকের আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।