Web Analytics

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের নতুন করে শুরু হওয়া সংঘর্ষে বৃহস্পতিবার থেকে অন্তত ৮১ জন যোদ্ধা নিহত হয়েছেন। এএফপি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার দুই সামরিক কর্মকর্তা ও চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। লোহিত সাগর উপকূল ও তায়েজ অঞ্চলের কাছে সংঘর্ষ তীব্র হয়েছে; হুথিরা রকেট ও ড্রোন হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়েছে।

লোহিত সাগর উপকূলের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষে সরকারি বাহিনীর ২৪ সদস্য নিহত হয়েছেন। তায়েজের অভ্যন্তরীণ এলাকায় আরও ১৫ সরকারি সেনা নিহত হওয়ার কথা জানিয়েছেন অন্য এক সামরিক কর্মকর্তা। হুথি নিয়ন্ত্রিত এলাকার চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে অন্তত ৪২ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন।

সরকারি সামরিক সূত্র বলেছে, কয়েক সপ্তাহ ধরে হামলার মুখে থাকা গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাকে অন্য সরকারি নিয়ন্ত্রিত এলাকা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে হুথিরা। তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি নিজেদের অবস্থান এগিয়ে নেওয়ারও চেষ্টা করছে। ইয়েমেনে এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে এবং ২০২২ সালে কার্যকর যুদ্ধবিরতি ভেঙে হুথিরা আবার সংঘাতে জড়িয়েছে।

04 Sep 26 1NOJOR.COM

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের সংঘর্ষে অন্তত ৮১ যোদ্ধা নিহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।